
চার দশক পর আবারও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। সভাপতির দায়িত্ব গ্রহণের আগে অধিবেশন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব নিয়ে অধিবেশনের কার্যক্রম শুরু করেন।
পড়েছেনঃ 37







