
“খেলায় খেলায় গড়ি, সম্প্রীতির বন্ধন, এক মাঠ, এক দল, এক স্বপ্ন” এই প্রত্যয়কে সামনে রেখে জুলাইয়ের বীর শহীদদের স্মরণে গজারিয়া টাইগার একতা সংঘ কর্তৃক আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্ণামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ১নং বাগানবাজার শাখার সভাপতি ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ এনাম। লালমাই একতা সংঘ বনাম চম্পক নগর ফুটবল একাডেমি এর মধ্যকার ফাইনাল খেলা, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট ইউসুফ আলম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিজিএমইএ এর পরিচালক জনাব রাকিবুল আলম চৌধুরী পিটু। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন-২নং দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন-১নং বাগান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল, ২নং দাঁতমারা ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক শেখ মোহাম্মদ মনির হায়দার, ১নং বাগান বাজার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন মেম্বার, ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ কামাল উদ্দিন মেম্বার, বাগানবাজার ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মীর মোঃ আলী আকবর সহ উভয়দলের দলের খেলোয়াড়বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত অগণিত দর্শক স্রোতা।।







