,

শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী

শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প বা সাধারণ চাকরির মতো হতে পারে না। বরং সবচেয়ে মেধাবী মানুষটি যেনো শিক্ষকতাকে প্রথম পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে ওঠেন, সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই গড়ে তুলতে চায়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে এ কথা জানন।

তারেক রহমান বলেন, এআইয়ের যুগে কারিগরি ও ব্যবহারিক শিক্ষা বিকল্পহীন হয়ে উঠেছে। এটা এখন ভাববার বিষয় হয়ে উঠেছে। এমন সময় আমরা শিক্ষক দিবস পালন করছি এ সময় যেমন চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কোনো বেকার থাকবে না। আগামী পাঁচ বছরে আমরা বাজেট বাড়াবো। শিক্ষকরা এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করবেন। তাহলেই আমরা লক্ষে পৌঁছাতে পারবো।

তিনি আরও বলেন, দেশের বাস্তবতা বিবেচনায় কর্মমুখী শিক্ষার প্রয়োজন তবে নৈতিকতা শিক্ষার মূল লক্ষ হওয়া উচিত। দেশপ্রেম, মানবিকতা, শৃঙ্খলা এসব বিষয় শিক্ষায় থাকতে হবে।