
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাংগলমোড়া গ্রামকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর Smart Community হিসেবে গড়ে তোলার লক্ষ্যে AI-ভিত্তিক স্মার্ট নিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে কোরিয়ার স্বনামধন্য প্রযুক্তি প্রতিষ্ঠান Softonnet Co., Ltd.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) প্রফেসর দং হো চংনগ প্রতিষ্ঠানের প্রতিনিধি জংগ জিয়া হোন এবং হাসানাল জায়েদ নাংগলমোড়া পরিদর্শন করেন। সফরকালে সালাউদ্দীন আলীর প্রস্তাবিত AI-ভিত্তিক নিরাপত্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিদল নাংগলমোড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, জনবসতি, সড়ক যোগাযোগ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও সম্ভাব্য নিরাপত্তা-সংবেদনশীল স্থান সম্পর্কে ধারণা নেন এবং স্থানীয় প্রয়োজনীয়তার আলোকে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার সম্ভাবনা পর্যালোচনা করেন।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় রয়েছে—
* AI Camera–ভিত্তিক স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা দিয়ে ও অস্বাভাবিকতা শনাক্তকরণ ব্যবস্থা।
* AI CCTV ও Video Analytics–ভিত্তিক স্মার্ট নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা করন।
* AI Control Tower–ভিত্তিক সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করন।
* LLM-ভিত্তিক Emergency Response Management System ডেভেলপমেন্ট করা।
* দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, অপরাধসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলায় সমন্বিত প্রযুক্তি ব্যবস্থা।
উদ্যোক্তা সালাউদ্দীন আলী জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর ওপর অযাচিত নজরদারি নয় বরং আইনসম্মত ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা, জরুরি সেবা ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধি করা।
এ বিষয়ে উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট লায়ন আলহাজ্ব সালাউদ্দীন আলী বলেন,
“নাংগলমোড়ার মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আজকের এই Feasibility Study সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। আমরা চাই, প্রযুক্তি মানুষের বিকল্প নয়—বরং মানুষের নিরাপত্তা ও কল্যাণের শক্তিশালী সহযোগী হিসেবে কাজ করুক।”
তিনি আরও বলেন, “নাংগলমোড়াকে আমরা শুধু একটি নিরাপদ গ্রাম হিসেবে নয়, ভবিষ্যতে একটি Smart, Safe and Connected Community হিসেবে গড়ে তুলতে চাই। এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, আইনগত কাঠামো, নাগরিক গোপনীয়তা এবং বাস্তব প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
Softonnet-এর প্রতিনিধি দলের পক্ষ থেকেও নাংগলমোড়ার ভৌগোলিক ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিগত সমাধান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, Feasibility Study হল সম্ভাব্য প্রকল্পের প্রযুক্তিগত, অবকাঠামোগত, অর্থনৈতিক ও বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এই সমীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
নাংগলমোড়ায় এমন একটি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তা শুধু স্থানীয় জনগণের নিরাপত্তা বৃদ্ধিতেই ভূমিকা রাখবে না বরং বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে AI-ভিত্তিক জননিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনার একটি সম্ভাবনাময় মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
আয়োজকদের প্রত্যাশা, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত সহযোগিতায় এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকর রূপ লাভ করবে।







