
সারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ১৭ অক্টোবর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আলমের উদ্যোগে মোমিন রোডস্থ রাজাপুকুর লেইন আজাদী গলি পূজা মন্ডপে বস্ত্র বিতরণ করা হয়। ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে ও এ-ইউনিটের সভাপতি আবুল বশরের সঞ্চালনায় উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মাহবুব রানা, গিয়াস উদ্দিন ভূইয়া, ইউসুফ সিকদার, সাবেক ছাত্রদল নেতা খালেদ সাইফুল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন ৩২নং ওয়ার্ড বিএনপি নেতা কলিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ হেলাল উদ্দিন, ওয়াকিল আহমেদ সিকদার, আনিসুল হক আনিছ, মুহাম্মদ জামাল, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, মঈনুদ্দীন খান রাজিব, নুরুল হুদা, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ নাবিল, মুহাম্মদ ইসমাইল, আব্দুল কাদের, শেখ সাদি, মুহাম্মদ ইমন প্রমুখ।







