,

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচি

আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে—

সকালে: নগরীর নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

সকাল ১০টা: দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের জমায়েত।

সকাল ১১টা: নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ ও রক্তদান কর্মসূচি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এমপি এবং সদস্য সচিব জনাব নাজিমুর রহমান মহানগর বিএনপির আওতাধীন সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এসব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ ও ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। এই লক্ষ্য ও অঙ্গীকারকে সামনে রেখে ৭ নভেম্বর উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলোতে মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন তাঁরা।