,

স্বৈরাচার বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

স্বৈরাচার বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে।শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ছাত্র-জনতা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।

তিনি বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বশস্ত্রবাহিনীর ইমেজ বিনষ্ট করার ষড়যন্ত্র সুগভীর ষড়যন্ত্র দৃশ্যমান। বাংলাদেশের সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চলমান ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্রবাহিনীর জন্ম ইতিহাস একই সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছিল সশস্ত্রবাহিনী। মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর গর্বিত সদস্য ছিলেন। যা সেনাবাহিনীর জন্য গর্বের। বক্তব্যের এক পর্যায়ে স্মৃতিকারত হয়ে পড়েন সরকারপ্রধান। মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন।