,

হাটহাজারীতে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাটহাজারীতে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাটহাজারীতে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলার এক পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ আজ ২১ নভেন্বর শনিবার হাটহাজারীস্থ একটি কমিনিউটি পার্কে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতি উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার পাশার ( অব:) সভাপতিত্বে পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব সাথী উদয় কুসুম বড়ুয়া,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যুরো প্রধান হাসান মুকুল,বিশিষ্ট রাজনীতির ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা কমিটি সদস্যও এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী,লায়ন ডাক্তার হাফিজুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ সাফায়েত ইসলাম সাবাল,শাহনেওয়াজ কবির মানিক ডাক্তার আলিম আল রাজি চৌধুরীরাজু,শফিক আহম্মদ ভূট্টু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জেন্ট অবঃ ছোটন বড়ুয়া ,সার্জেন্ট অবঃ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন এস এম রফিকুল ইসলাম,সার্জেন্ট অবঃ এস এম রফিকুল আলম, সৈনিক ইয়াসিন, সার্জেন্ট অবঃ মোজাফফর হোসেন রাউজান,ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সভাপতি সেক্রেটার সহ নেতেৃবৃন্দু ।

হাটহাজারীতে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য ভূমিকা পালন করেছেন। তাঁদের সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের যেকোনো সংকট ও দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী, আধুনিক ও পেশাদার সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা ও স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।