বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা বলেছেন, ‘১৫ বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে।’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি এমন মন্তব্য করেন।
শামারুহ মির্জা লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম, তিনি নিজের কষ্টের কথা কিছু বলতেন না! শুধু বলতেন, ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ! কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি! ফেরার সময় আম্মুকে বলতেন, কিছু টাকা দিয়ে যেও! সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতেন!’
শামারুহ আরও লিখেছেন, ‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে অঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’
শামারুহ মির্জা সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছ, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব! এখন নিজের জীবন নিজের দেশ গড়ার সময়! কে কী করলো, কে কী বললো, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না! এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো! না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না! ইউ হ্যাভ ডান ইট এনাফ! গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক!’
তিনি বলেন, ‘লাইফে সবচেয়ে জরুরি হলো ঈমান আর স্ট্রাটেজি! তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে! তাতেই দলের সবচেয়ে উপকার হবে!’
পড়েছেনঃ 53
১৫ বছরে আঁচড়ও লাগেনি, এখন আঙুল ফুলে কলাগাছ: শামারুহ মির্জা

“বিশ্বমঞ্চে বাবা-মায়ের পদাঙ্কে তারেক রহমান”
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের, সম্পাদক মুদ্দাসসির
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার সংকট তৈরি করেছে
গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস-প্রধানমন্ত্রী
বিএনপি মানেই গণতন্ত্র, বিএনপি মানেই জনগণের পাশে থাকা
নানান কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে—মীর হেলাল
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজে চমক, নেটিজেনদের প্রশংসা