চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন বিআরটিএ’র

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুর্ঘটনা মুক্ত করার জন্য ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন করেছে বিআরটিএ। রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে লাল পতাকা স্থাপন করা হয়।

চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রত্যেকটি বাঁকে সারিবদ্ধভাবে ৫টি করে উভয়মুখী ১০টি লাল পতাকা স্থাপন করা হয়।

বাঁকগুলো হলো যথাক্রমে- চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক, চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়া মিঠা দীঘি সংলগ্ন বাঁক, চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক, পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক।

উথুয়াইনু চৌধুরী বলেন, আশা করছি, সতর্কতামূলক চিহ্ন হিসেবে লাল পতাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে চালকদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বনে সহায়তা ও সচেতন করবে। যাতে করে ঈদে কমবে দুর্ঘটনা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email