
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম-এর ব্যক্তিগত উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন কোতোয়ালি, বাকলিয়া, চকবাজার ও ডবলমুরিং থানার দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ১৪টি ওয়ার্ডের নেতৃবৃন্দের হাতে এসব ঈদ সামগ্রী হস্তান্তর করা হয়।
নগর বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের এমপি জনাব, আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বর্তমান সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন সদর লিটন এবং ডবলমুরিং থানা বিএনপির সাবেক সংগঠনের সম্পাদক নুরুদ্দিন সোহেল।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় এস এম সাইফুল আলম বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সাথে ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”







