টিউমার আক্রান্ত বিএনপি কর্মীর চিকিৎসা সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মীর হেলাল

টিউমার আক্রান্ত বিএনপি কর্মীর চিকিৎসা সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী মীর হেলাল

টিউমার আক্রান্ত লেকভিউ আবাসিক এলাকার বিএনপি কর্মী মোঃ হাবিব উদ্দিন দীর্ঘদিন যাবৎ বিনা চিকিৎসায় দিনাতিপাত করছেন। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক খন্দকার রাজিবুল হক বাপ্পী ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মহোদয়কে জানানোর পর তিনি চিকিৎসা সহায়তায় অনুদান প্রদান করেন। প্রতিমন্ত্রীর পক্ষে অনুদান পৌঁছে দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পাহাড়তলী থানা ছাত্রদলের সভাপতি ওয়ালিদ আবীর, ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাত সহ নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন: টিউমার আক্রান্ত বিএনপি কর্মী মোঃ হাবিবকে অনুদান প্রদান।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email