পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ -নিয়াজ মো. খান

পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ -নিয়াজ মো. খান

সিআরবির শিরিষতলা ও চট্টগ্রামের ডিসি হিলে বাংলা নববর্ষ বরণ উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ, চট্টগ্রাম-এর সহযোগিতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানার সভাপতিত্বে এবং সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চের সদস্য সচিব মামুনুর রশিদ শিপন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক নিয়াজ মোহাম্মদ খান, সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু, কবি নাজমা সাঈদ, দৈনিক হাসান মুকুল, সাংবাদিক মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ -নিয়াজ মো. খান
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন নৃত্য পরিচালনা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ—শুভ্রসেন গুপ্তা, স্বপন দাস, সোমা বসু, প্রমা অবন্তী, অনন্যা বড়ুয়া, কণ্ঠশিল্পী ইফতেখার আলম মান্না, স্বপন বড়ুয়া, ফজল আমিন শাওন, তরুণ চক্রবর্তী, প্রিয়াঙ্কা বড়ুয়া, সূচনা বনিক, চায়না দাশ রিয়া, নেভী দাস অথৈ, অঙ্কিতা আচার্য, প্রিয়া সরকার, পুলক চন্দ্র, মির্জা মান্না জাকির, তন্বী বড়ুয়া, সেতু বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তারা বাংলা নববর্ষ উদযাপনকে সর্বজনীন, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রামের সর্বস্তরের শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং আসন্ন নববর্ষ উদযাপনকে সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পহেলা বৈশাখ আমাদের জীবনের একটি ঐতিহাসিক অংশ -নিয়াজ মো. খান

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email