সীতাকুণ্ডের ডিসি পার্কে প্রধানমন্ত্রীর ঘোষণা ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সীতাকুণ্ডের ডিসি পার্কে প্রধানমন্ত্রীর ঘোষণা ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে সারা বাংলাদেশে। উন্নয়নের জন্য বিভিন্ন সময় বৃক্ষ কাটতে হয়েছে। সেই বৃক্ষের ঘাটতি পূরণ করতে তার সাথে একাত্মতা ঘোষণা করে ডিসি পার্কটিকে আদর্শ পার্ক হিসেবে গড়ে তুলতে চাই।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজাদারহাটে অবস্থিত ডিসি পার্কে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন সহনীয় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

সংবাদ সম্মেলনে জাহেদুল ইসলাম আরও বলেন, ‘ডিসি পার্কে প্রযুক্তির যেমন ছোঁয়া থাকবে, তেমনি এখানে শীতল সবুজ পরিবেশ নিশ্চিত করতে চাই। এ লক্ষ্যে ১ মাসের মধ্যে ডিসি পার্কে ১০ হাজার গাছ রোপণ করবো। ৫৪ প্রজাতির দুই হাজার বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে এই কার্যক্রম সম্পন্ন করা হবে।’

তিনি জানান, চারদিকে সোনালু, কৃঞ্চচূড়া লাগানো হবে; যাতে ওপর থেকে ড্রোন শট নিলে মানুষ বুঝতে পারে এটি ডিসি পার্ক। এসব গাছে যখন ফুল ফুটবে, তখন সুন্দর একটি আবহ তৈরি হবে। ডিসি পার্কে উত্তর পাশে ফলের বাগান হবে। যেখান বিভিন্ন ধরনের পাখির অভয়ারণ্য হবে। জাম, পেয়ারা, আম, কাঠাল ডেওয়া ইত্যাদি ফলজ গাছ দিয়ে বাগানটা ভরিয়ে দিতে চাই। যাতে বাংলাদেশ যে একটির প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তা ফুটিয়ে তুলতে চাই। আগামী পহেলা বৈশাখে ডিসি হিলে বর্ষবরণে যে অনুষ্ঠান, তা এই ডিসি পার্কে করার পরিকল্পনা রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাহেদুল ইসলাম বলেন, জ‘ঙ্গল সলিমপুরে আর কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। সলিমপুরকে একটি আধুনিক পরিকল্পনা করে সাজানোর রূপরেখা তৈরি করেছি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email