নতুন কুঁড়ি স্পোর্টস: ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন ফটিকছড়ির প্রেমা

নতুন কুঁড়ি স্পোর্টস: ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন ফটিকছড়ির প্রেমা

নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ফটিকছড়ির বালিকা দল। জেলা পর্যায়ের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফটিকছড়ির কৃতি খেলোয়াড় প্রেমা চৌধুরী।

সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে তিনি জেলার সেরা স্প্রিন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

শুক্রবার (৮ মে) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রেমা চৌধুরী।

এ অর্জনে সংশ্লিষ্ট প্রশিক্ষক, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন স্থানীয় ক্রীড়াঙ্গনের ব্যক্তিরা। তারা বলেন, সঠিক প্রশিক্ষণ ও উৎসাহ পেলে ফটিকছড়ি থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি সম্ভব।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রেমা চৌধুরীর এই সাফল্য শুধু ফটিকছড়ির নয়, পুরো চট্টগ্রামের গর্ব। তার অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, প্রেমা চৌধুরীর এই অনন্য অর্জন আগামী দিনে আরও অনেক শিক্ষার্থীকে খেলাধুলায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে এবং ফটিকছড়ির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email