আন্তর্জাতিক রপ্তানি বাজারে নারী উদ্যোক্তাদের পদচারণা বাড়াতে চট্টগ্রাম উইম্যান চেম্বার

আন্তর্জাতিক রপ্তানি বাজারে নারী উদ্যোক্তাদের পদচারণা বাড়াতে চট্টগ্রাম উইম্যান চেম্বার

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর যৌথ উদ্যোগে ১০ মে, ২০২৬ তারিখ সকাল ১১ ঘটিকায় আগ্রাবাদ হোটেলের কর্ণফুলী হলে “Effective Participation in the International Trade Fair” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস-চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কেবল স্থানীয় উৎপাদনই যথেষ্ট নয়, বরং সঠিক ব্যবসায়িক পরিকল্পনা ও প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতির মাধ্যমে বিশ্ববাজারে বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরো জানান, উদ্যোক্তাদের রপ্তানি বাণিজ্যে আরো বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে প্রচারণার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ( SOP) তৈরী করা হচ্ছে। একইসাথে, Global Sourcing Expo ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও করার আশাবাদ ব্যাক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিডব্লিউসিসিআই-এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণের পথ সুগম করাই এই সেমিনারের মূল লক্ষ্য। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, এই সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশের নারী উদ্যোক্তাদের বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভিয়েতনামের অনারারি কনসোল এবং বিজিএমইএ-এর সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. আবু তৈয়ব এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির মহাপরিচালক বেবী রাণী কর্মকার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (নীতি) আবু মোখলেছ আলমগীর হোসেন। সেমিনারে সিডব্লিউসিসিআই-এর ফাউন্ডিং প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং এর বিভিন্ন কারিগরি বিষয় ও ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ইপিবির সার্বিক সহযোগীতা যেন অব্যাহত থাকে তার উপর গুরত্বারোপ করেন ।
অনুষ্ঠানে সিডব্লিউসিসিআই-এর উপর প্রেজেন্টেশন প্রদান করেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ডাঃ মুনাল মাহবুব এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। অন্যান্যদের মাঝে বক্তব্য প্রদান করেন সৈয়দ এম তানভীর, এমডি, প্যাসিফিক জিন্স, নাছির উদ্দীন চৌধুরী, সাবেক ফার্স্ট-ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ, সৈয়দ সিরাজুল ইসলাম, এমডি ওয়েল গ্রুপ, অঞ্জন শেখর দাশ, সিআইপি, সাবেক পরিচালক, বিজিএমইএ, রফিকুর রহমান, ডিরেক্টর উত্তরা মটরস, একরামুল করিম, রপ্তানী কারক, গুলশানা আলী, সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সিডব্লিউসিসিআই, জাহেদা আক্তার মিতা, সাবেক পরিচালক সিডব্লিউসিসিআই। সেমিনারে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধি এবং নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email