মহালছড়িতে পোর্ট সিটি রোটারি ক্লাবের চিকিৎসা ক্যাম্প

মহালছড়িতে পোর্ট সিটি রোটারি ক্লাবের চিকিৎসা ক্যাম্প

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনায় সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন।বৃহস্পতিবার(৭ মে ) সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। রোটারি ক্লাব অফ চিটাগং পোর্ট সিটির, বীরমুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক,মহালছড়ি জোনের মেডিকেল অফিসারের নেতৃত্বে রোগীদের চিকিৎসার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও সাধারণ রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক পাহাড়ি ও বাঙালিদের চিকিৎসা সেবা প্রদান করেন।

সেবা গ্রহণের মধ্যে ছিল রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চোখের ওষুধপত্র, ১৬০ জনকে চশমা বিতরণ ও ক্যাম্প থেকে ১৭৪ জন ছানি রোগী বাছাই করে লায়ন্স চক্ষু হাসপাতালে মহালছড়ি জোনের সহযোগিতার মাধ্যমে আগামী জুন মাসে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য উদ্যোগ নেওয়া হয়। এই চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জোন কমান্ডার,মহালছড়ি লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি। জোন কমান্ডার সকল আয়োজকে মহালছড়ি জোনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন- সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় বিশেষায়িত চিকিৎসা সেবার সুযোগ বাড়াতে নিয়মিত এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়, বিশেষ করে চক্ষু চিকিৎসায় ঘাটতি পূরণে এই আয়োজনের মূল লক্ষ্য।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মেজর মিনহাজুল আবেদীন, আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ,মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য রোটারিয়ান কুমার সুইচিং প্রু সাইন,রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম,পিপি মুহাম্মদ সাজেদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাহরিন ও লায়ন্স চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফারা লাজিম ইজমা, সহকারী সার্জন ডা. নুসরাত সুলতানা, ক্যাম্প কো-অর্ডিনেটর মো. জসিম উদ্দিন, অপ্টোমেট্রিস্ট মিসেস সানজিদা ও কাজী অনন রিদাত, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নাইমা,মো. জাহাঙ্গীর ও শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email