সিএসসি আর এবং টিএমএসএস বায়ো মলিকুলার ল্যাব এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর

সিএসসি আর এবং টিএমএসএস বায়ো মলিকুলার ল্যাব এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর

আজ ২১ মে দুপুর ২টায় সিএসসি আর এর সম্মেলন কক্ষে সিএসসি আর এবং টিএমএসএস বায়ো মলিকুলার ল্যাব এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিএসসিআর এর পক্ষে প্রতিষ্ঠান টির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং টিএমএসএস বায়ো মলিকুলারল্যাব এর পক্ষে প্রতিষ্ঠানটির ল্যাব ডাইরেক্টর ডা. ডি.এম. আরিফুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস এর নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), কারিগরি উপদেষ্টা ডা. পল এন মেন ওয়ারিং, সিএসসি আর এর পরিচালক অধ্যাপক মো. আবদুল কাদের, অধ্যাপক এম এ কাশেম,ডা.একরামুল হক, অধ্যাপক খন্দকার এ কে আজাদ, কনসালটেন্ট ডা. মো. আহসানুল আবেদীন, ডা. নুরুল আমিন ভুঁইয়া, ডা.সাইফুল ইসলাম রাজু ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বৃহত্তম ক্যান্সার নিরুপণী প্রষ্টাতিষ্ঠানটি এমএসএস বায়োমলিকুলার ল্যাব এবং চট্টগ্রামের স্বনাম ধন্য প্রতিষ্ঠান সিএসসিআর এর মধ্যে প্রযুক্তিগত তথ্য ও দক্ষতা বিনিময় এবং প্রশিক্ষণ সহ অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারনের উদ্যোগ গৃহীত হয়। ঘবীঃ এবহবৎধঃরড়হ ঝবয়ঁবহপরহম এর ব্যাপারে ও টিএমএসএস এর সঙ্গে সিএসসিআর এর ফলপ্রসু আলোচনা হয়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email