শহীদ জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রেরণার উৎস — গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

শহীদ জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রেরণার উৎস — গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ তাঁর প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী’র নেতৃত্বে রাউজান উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার অবিসংবাদিত নেতা। তিনি তলাবিহীন ঝুড়িখ্যাত বাংলাদেশকে উন্নয়ন, উৎপাদন ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নেওয়ার ভিত্তি রচনা করেছিলেন। তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ আজও দেশের কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। শহীদ জিয়ার দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে দেশনায়ক তারেক রহমান দেশ পরিচালনা করছেন।
তিনি আরও বলেন,
শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের স্বার্থে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর কর্মময় জীবন ও আদর্শ পৌঁছে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমদ, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল ইসলাম মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতানা কাজল, কমান্ডার শফি চেয়ারম্যান, হাফেজ হাশেম, হারুন উর রশিদ, অ্যাডভোকেট এম এ হাশেম, মোহাম্মদ নুরুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের পক্ষে ইউছুফ তালুকদার এবং ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন ।
অপরদিকে ৯০ দশক ছাত্রদল রাউজান উপজেলার আহ্বায়ক শেখ মো: জসিম উদ্দিন ও সদস্য সচিব আবদুল মান্নান মনি’র নেতৃত্বে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, নোয়াপাড়া কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক আজিজ, ৯০ দশক রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী সরোয়ার খান মনজু, রাউজান উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাকের হোসেন বাহাদুর, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কায়দে আজম চৌধুরী, নোয়াপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেম্বার, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন নেজাম, মুরাদুল আলম বাবর, জামাল উদ্দিন, জিয়া উদ্দিন ও ফাহিমুল হক প্রমুখ।
এ ছাড়া রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন এবং রাউজান পৌরসভার ৮টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email