মীর হেলাল দিকনির্দেশনায় হাটহাজারীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের উদ্বোধন

মীর হেলাল দিকনির্দেশনায় হাটহাজারীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয় কর্তৃক ঘোষিত “সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় আজ, ১৩ জুন ২০২৬ তারিখে হাটহাজারী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ উপলক্ষে হাটহাজারীতে ভাঞ্জন ব্রিজ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি দিকনির্দেশনায় হাটহাজারী উপজেলায় তিন লক্ষাধিক বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য হাটহাজারী গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email