সিডিএ চেয়ারম্যান এর সাথে রিহাব রিজিওনাল কমিটির শুভেচ্ছা বিনিময়

সিডিএ চেয়ারম্যান এর সাথে রিহাব রিজিওনাল কমিটির শুভেচ্ছা বিনিময়

সিডিএ’র কনফারেন্স রুমে সিডিএ’র নব নিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন এর সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সাক্ষ্যাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিহ্যাব এর পক্ষ থেকে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরসেদুল হাসান রিহ্যাব সদস্যদের সিডিএ-তে নিবন্ধন প্রদান, রিহ্যাব এবং সিডিএ এর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য সিডিএ ভবনে রিহ্যাব প্রায়োরিটি কর্ণার প্রচলন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সকল ডেভেলপারকে রিহ্যাব এর সদস্যপদ বাধ্যতামূলকভাবে গ্রহণ , কম সময়ের মধ্যে প্রকল্প অনুমোদন এবং কারিগরি সমস্যাগুলো দূরীকরণে একটি যৌথ কর্মশালা আয়োজনের বিষয়ে সিডিএ চেয়ারম্যান মহোদয় বরাবর প্রস্তাব পেশ করেন।
সিডিএ’র চেয়ারম্যান মহোদয় রিহ্যাব এর প্রস্তাবনাসমূহ সাদরে গ্রহণ করেন এবং এ বিষয়ে সহযোগীতা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) জনাবা সারিস্ত বিনতে নুর, রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (২) জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ। সিডিএ’র পক্ষে উপস্থিত ছিলেন সচিব- জনাব মোহাম্মদ মাহবুব উল করিম, সার্বক্ষনিক সদস্য- প্রকৌশলী মোঃ জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী- জনাব আহমেদ আনোয়ারুল নজরুল, অথরাইজড অফিসার (১) জনাব কাজী কাদের নেওয়াজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email