
আজ সোমবার চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের সভা ক্ষকে দুপর ২ টাই সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মেট্রোপলিটন হাসপাতাল এর লিমিটেডের চেয়ারম্যান ডাঃ এ.কে.এম. ফজলুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এ.টি.এম. রেজাউল করিম, অর্থ সম্পাদক ও ডাঃ মোহাম্মদ ইউসুফ । সহ-সভাপতি ও এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির, সেভরন ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের হসপিটাল ডাইরেক্টরডাঃ আনোয়ার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, আল-আমিন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইউসুফ চৌধুরী, সিএসসিআর হাসপাতাল লিমিটেডের পরিচালক মোঃ আজিজুর রহিম, সিএসটিসি হাসপাতালের রাজিব দে, রয়েল হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহিদুল আলম, পিপলস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সুভাস কুমার সূত্রধর, সংগঠনের অফিস সম্পাদক ও পিয়ারলেস ডায়াগনস্টিকের ম্যানেজিং ডিরেক্টর শহিদুল্লাহ আনসারি, সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের ডাঃ কে. এম. হোসান কাউসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বেলাল হোসেন, বেস্ট ফিজিওথেরাপি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আকতার হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের কার্যক্রম আরও গতিশীল করা, রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের আস্থা অর্জনে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, চিকিৎসক সমাজ এবং বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







