চট্টগ্রামে পৃথক সেপটিক ট্যাংকে নিহত ৪

চট্টগ্রামে পৃথক সেপটিক ট্যাংকে নিহত ৪
চট্টগ্রাম  নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে ৪ জন মারা গেছেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে দুইটি ঘটনা ঘটে।

ধনিয়ালাপাড়ায় নিহত দুজন হলেন নোয়াখালীর সদর উপজেলার সাকিব এবং কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার হৃদয় মিয়া (২৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানান, দুপুরের ধনিয়ালাপাড়ার ছোট মসজিদ বাই লেইনে আমেরিকান বিল্ডিং ও লাকি ম্যানসনের পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকিতে নেমে কাজ করার সময় আটকা পড়ে শ্বাস বন্ধ হয়ে দুই শ্রমিক মারা যায়।

পুলিশ এবং ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এদিকে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় একই সময়ে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মারা গেছেন।

নিহত দুইজন হলেন প্রদীপ দাস ও সমীরণ দাস।

রাউজান থানা পুলিশ জানায়, সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তারা দুজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা গেছে।

পুলিশ তাদের লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email