চট্টগ্রামে চালুর হচ্ছে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস

চট্টগ্রামে চালুর হচ্ছে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস

চট্টগ্রামে ব্রিটেনের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ বার্মিংহাম এর ক্যাম্পাস চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই এর কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে।

উদ্যোক্তা প্রতিষ্ঠান শিল্পগ্রুপ সিস্টেম গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান মো. ফজলুল আজিম এ প্রসঙ্গে বলেন আজকের বৈশ্বিক বাস্তবতায় দেশে বিশ্বমানের শিক্ষার প্রসার জরুরী। এ ক্ষেত্রে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্টানসমূহও আমাদের শিক্ষায় ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এ শিক্ষা উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষায় বিশ্বমান যুক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।

চট্টগ্রামে আমরা ব্রিটেনের ইউনিভার্সিটি অফ বার্মিংহামের ক্যাম্পাস চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে আশা করছি, আমাদের শিক্ষার্থীরা বৃটেনে না গিয়েও এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের স্বাদ নিতে পারবে।

তিনি বলেন, ইউনিভার্সিটি অব বার্মিংহাম সিস্টেম গ্রুপকে চট্টগ্রামে তাদের ক্যাম্পাস চালুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য সম্মত হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email