চট্টগ্রামে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রামে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রাম নগরের টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সংসদ সদস্য সাঈদ আল নোমান ও সিডিএ চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন।

রবিবার (১২ জুলাই) তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেন।

প্রতিমন্ত্রী পরিদর্শনকালে দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা ও বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যসহ জরুরি সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশি ষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নির্দে শনা প্র দান করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। কোনো
ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ
করবেন। জনগণের যেকোনো দুর্যোগে জনপ্রতিনিধিরা সবসময় মানুষের পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় সিটি কর্পোরেশন মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। পানিবন্দি মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email