
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের প্রতিনিধি হুমায়ুন কবির শাহ সুমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের ফরহাদুল ইসলাম।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার দেয়াঙ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদের কাঞ্চন সুশীল, সহ-সভাপতি আমাদের সময়ের ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের চট্টগ্রামের শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের নুরুল কবির।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এনপিবির রূপন দত্ত, সময়ের আলোর এনামুল হক নাবিদ এবং দেশ রূপান্তরের জাহেদুল হক। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের রতন কান্তি দাশ ও আমার বার্তার সাইদুর রহমান রনি।







