বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. রায়হান উদ্দিন মিকাত। এছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফল নেতৃত্ব কামনা করা হয়।
অভিনন্দন বার্তায় বলা হয়, নবনির্বাচিত নেতৃত্ব ইন্টার্ন চিকিৎসকদের অধিকার, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সংগঠনের সার্বিক অগ্রগতিতে তারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সকল নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সফল ও গৌরবময় মেয়াদ কামনা করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email