তারেক রহমানের পক্ষ থেকে সাতকানিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তারেক রহমানের পক্ষ থেকে সাতকানিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাদুর্গত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সাতকানিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সাতকানিয়া পৌরসভা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ৫০০ পরিবারে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দিন বলেন, “দুর্যোগে মানুষের পাশে থাকা বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। যতদিন প্রয়োজন হবে, ততদিন এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রার্থী নুরুল আবছারের সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রাথমিক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা দেলোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম. এ. মোমেন, সাতকানিয়া উপজেলা বিএনপির নেতা ওমর চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল হোসেন, পৌরসভা বিএনপির নেতা আবুল হোসেন, শওকত, নাছির উদ্দীন, শাহাদাত হোসেন, সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবু সালেহ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্বাস উদ্দীন, নাজির বাদশা, পৌরসভা ছাত্রদল নেতা জুবায়ের, এওচিয়া ইউনিয়ন বিএনপি নেতা আবু তৌহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email