বিএনএসবি ও সিইআইটিসি’র বার্ষিক সাধারণ সভা

বিএনএসবি ও সিইআইটিসি’র বার্ষিক সাধারণ সভা

চট্টগ্রাম চক্ষু হাপাতাল বৎসরে চিকিৎসা সেবা
প্রদান করে থাকে লক্ষ লক্ষ চক্ষু রোগীকে
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম’র ৪৯ তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট(সিইআইটিসি)’র ৩৯ তম বার্ষিক সাধারণ সভা ৩১ জুলাই শুক্রবার পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে বিকেল চারটায় অনুষ্টিত হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনএসবির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সৈয়দ সালাউদ্দিন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। নীরিক্ষা প্রতিবেদন ও বাজেট উপস্থাপন করেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী। মতামত পেশ করে সমর্থন জানান সদস্য/সদস্যাবৃন্দ। উক্ত সাধারণ সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী, ব্যবস্থাপক (মানবসম্পদ) মো. কবির হোসেন।
সভায় বলা হয়, চট্টগ্রাম চক্ষু হাপাতাল বৎসরে লক্ষ লক্ষ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। চক্ষু চিকিৎসা সেবাকে আরো ছড়িয়ে দিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের চেষ্টা চলছে। এই সেবা আরো সহজে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন, কোন প্রতিষ্ঠানের পক্ষে এত রোগীকে সেবা প্রদান করা একটি বিশাল কাজ বলে আমরা মনে করি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এই কাজকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছে। সভায় হাসপাতালের চিকিৎসা এবং প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সোমা রানী রায়কে সম্মাননা দেয়া হয়। এছাড়া বিগত দিনের কর্মদক্ষতার স্বীকৃতস্বরূপ সিনিয়র অপটোমেট্টি মো. আনোয়ার হোসেন ও ম্যানটেনেন্স হেলপার শহিদুল ইসলামকে মনোগ্রাম খচিত ক্রেষ্ট এবং প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email