স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

আজ ১ অগাস্ট, ২০২৬ শনিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা এম এ মুহিত এমপি চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রীর কাছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হোস্টেলে খাবারের মান উন্নয়ন ও প্রয়োজনীয় ভর্তুকি প্রদান, আবাসন সমস্যার সমাধান,স্বাস্থ্য সুরক্ষা আইন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ভাতা বৃদ্ধি সহ নয় দফা দাবির স্মারকলিপি প্রদান করে চমেক ছাত্রদল।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন ও চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email