,

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালাচ্ছে পুলিশ,এসআরবি, বিজিবিসহ যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেল চারটা থেকে এ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। নেতৃত্ব দেন পুলিশ সুপার মাসুদ আলম।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল বলেন, অপরাধীদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে একসময় পরিচিত এলাকাটিতে কোনো সন্ত্রাসী বা অপরাধী যাতে লুকিয়ে থাকতে না পারে সেজন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চলছে।

অভিযানে বিভিন্ন জায়গায় তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ৯ মার্চ যেৌথবাহিনী অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় প্রশাসন। পরে সেখানে স্থাপন করা হয় যৌথবাহিনীর ক্যাম্প। কিন্তু দীর্ঘদিনের সন্ত্রাসের এই জনপদ সন্ত্রাসীদের হাতছাড়া হওয়ায় বারবার যৌথবাহিনীর ক্যাম্পে হামলার পাশাপাশি অভিযানে বাধা তৈরি করে সন্ত্রাসীরা।