চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের মতবিনিময় 

নব নিযুক্ত চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরীর আমন্ত্রণে আজ শনিবার বিকেল ৪ ঘটিকার সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আব্দুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, সহ সাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ, জম্মাষ্ঠমী উদযাপন পরিষদের বিপ্লব দে পার্থ, কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সভাপতি ঝন্টু কুমার বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এডভোকেট শিপন কুমার দে, মহানগর সাধারণ সম্পাদক বাপ্পী দে, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, এডভোকেট অঞ্জন প্রসাদ, আনন্দ বোধী ভিক্ষু, বাবু বাহাদুর শাস্ত্রী, মান্না কুমার দেব, রিগ্যান নন্দী, লিটন দাশ, রাজু দাশ, রাহুল ধর, সুকান্ত মজুমদার, রয়েল কুমার পাল, বাবলু চৌধুরী, মোহন সেনগুপ্ত প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email