,

চবির ২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চবির ২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
চবির ২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৩০ জানুয়ারি এ ইউনিট দিয়ে শুরু হবে এই ভর্তি পরীক্ষা।আর শেষ হবে ৮ ফেব্রুয়ারি ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। এর আগে আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা।

রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি ভর্তি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চবির ২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও বি২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

এ ইউনিট-৩০ জানুয়ারি; বি ইউনিট-৫ ফেব্রুয়ারি; সি ইউনিট-২৯ জানুয়ারি; ডি ইউনিট-৬ ফেব্রুয়ারি; বি১ উপ-ইউনিট-৩ ফেব্রুয়ারি; বি২ উপ-ইউনিট-৪ ফেব্রুয়ারি; ডি১- উপ-ইউনিট-৮ ফেব্রুয়ারি।