
২২ আগস্ট,রোজ শনিবার, সন্ধ্যা ৬: ঘটিকার সময় লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম কর্ণফুলি এলিট ও লিও ক্লাব অব চট্টগ্রাম কর্ণফুলি এলিটের চার্জ হ্যান্ডওভার -টেকওভার, কাউন্সিল চেয়ারপার্সন ও ডিজি টিম রিসেপশন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয় হালিমা রোকেয়া মেমোরিয়াল হল, সিএলএফ কমপ্লেক্সে, খুলশী চট্টগ্রাম।
দুই পর্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম কর্ণফুলি এলিটের দায়িত্ব হস্তান্তরকারী প্রেসিডেন্ট (২০২৫-২০২৬) লায়ন নূরুল আকবর কাজল এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন দায়িত্ব গ্রহণকারী প্রেসিডেন্ট (২০২৬-২০২৭) লায়ন মোঃ জাহেদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও প্রয়াত লায়নদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন লায়ন হাবিবুর রহমান। ত্রিপিটক পাঠ করেন লায়ন কুনাল কান্তি বড়ুয়া। আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন অজয় কুমার বড়ুয়া। মাস্টার অব সিরিমনির দায়িত্বে ছিলেন লায়ন লুবনা হুমায়ন সুমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর এমডি-৩১৫-এর মাননীয় কাউন্সিল চেয়ারপার্সন ও লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।বিশেষ অতিথি ছিলেন মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ।
সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরাম চেয়ারম্যান লায়ন এম এ মালেক এমজেএফ, মাননীয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া পিএমজেএফ, মাননীয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ, মাননীয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস এম সামসুদ্দিন এমজেএফ, মাননীয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী এমজেএফ, মাননীয় প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ এবং মাননীয় লেডি ডিজি লায়ন রোকেয়া হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, লায়ন জাহানারা বেগম এমজেএফ ও লায়ন আমজাদ হোসাইন চৌধুরী এমজেএফ, লায়ন শাহ বেলাল, লায়ন মো: লোকমান হেসাইন মজুমদার লিটন, লায়ন সৈয়দ মো,: আবুল কালাম আজাদ, লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি।
এছাড়াও উপস্থিত ছিলেন আরসি-১ লায়ন সাব্বির আহমেদ, কনসার্ণ আরসি লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন এস কে নন্দী, লায়ন হুমায়ূন কবির, আরসি লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, কনসার্ণ জোন চেয়ারপার্সন লায়ন মোঃ মেজবাহ উদ্দিন, লায়ন ডা: জাকিরুল ইসলাম, লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মাহবুবুল হক খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন মোঃ আহসান, লায়ন আবদুল কাদের, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী,লায়ন আলমগীর হোসেন, লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, লায়ন সিলভার স্টার, লায়ন মো: নাসির উদ্দিন এমজেএফ, লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, লায়ন ফাতেমা রহমান, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,লায়ন মো. নাসির উদ্দিন, লায়ন ম্হোম্মদ আমজাদ হোসাইন, লায়ন ইঞ্জিনিয়ার নাইমুল ইসলাম ফরিদ,লায়ন মো: ইউছুফ চৌধুরী এমজেএফ, লায়ন কাজী মাহবুবুল আলম, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন জসিম উদ্দিন, লায়ন সুমন বড়ুয়া, লায়ন মিথুন বড়ুয়া, লায়ন আনোয়ারা বেগম, লায়ন সোমেন কানুঙ্গু, লায়ন জান্নাত রহমান, লায়ন মো. শাহ আলম, লায়ন মো. টিপু সুলতান চৌধুরী এমজেএফ,লায়ন মোহাম্মদ খোরশেদ আলম ,লায়ন ইকবাল হোসেন সুমন,লায়ন ইঞ্জিনিয়ার খালেকুর রহমান, লায়ন মোঃ শেয়েব, লায়ন প্রফেসর রেজাউল করিম,লায়ন জোনাইত রহমান রিফাত, লায়ন সাজ্জাদ হোসাইন, লায়ন এস. কে. ফরিদ, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার, লায়ন মনির উদ্দিন চৌধুরী, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লায়ন মোঃ নাসির উদ্দিন, লায়ন মোঃ মহসীন খান, ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিটের নবনির্বাচিত দায়িত্বশীলদের কাছে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করা হয়। একই সঙ্গে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি ও শপথ গ্রহণ এবং একজন মেডিকেল পড়ুয়া গরিব মেধাবী ছাত্রকে ক্লাবের পক্ষ থেকে নগদ আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি লায়ন্স ডিস্ট্রিক্ট জেলা ৩১৫-বি-৪ এর ডিজি ফান্ডেও অনুদান প্রদান করা হয়। বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মানবসেবা ও সমাজকল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। নতুন দায়িত্বশীলরা এ লক্ষ্য বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।








