
লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট-এর উদ্যোগে এবং ক্লাব ডিরেক্টর ও কনসার্ণ রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নাজমুল হুদা, এমজেএফ-এর অর্থায়নে বেওয়ারিশ ও সুবিধাবঞ্চিত শিশুদের লালন-পালন ও পরিচর্যামূলক প্রতিষ্ঠান ‘অপরাজেয় বাংলাদেশ, চট্টগ্রাম’-এর কোতোয়ালি থানাধীন আনসার ক্লাব ইউনিটে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ ও অনুদানের চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি-৪-এর মাননীয় জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. জাহেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, এসজেএফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা, এমজেএফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের সম্মানিত পরিচালক জিনাত আরা, ক্লাব সেক্রেটারি লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন জয়দেব চন্দ্র দাস, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন, লায়ন ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউসার, লায়ন রফিক আহমদ এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও আবদুল্লাহ জাহের নাজিব, লিও ক্লাব ভাইস প্রেসিডেন্ট লিও নিলয় দাস ও সদস্য লিও জিয়া উদ্দিনসহ অন্যান্য লায়ন ও লিও সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, এমজেএফ বলেন,“সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়; এটি মানবিক অঙ্গীকারেরও অংশ। মানবতার কল্যাণে লায়ন্স সবসময় মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
মানবিক এই সেবা কার্যক্রমের আওতায় অপরাজেয় বাংলাদেশ, চট্টগ্রামের ৫৫ জন শিশুর জন্য এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও কাঁচাবাজার এবং মাছ-মাংস ক্রয়ের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার অনুদানের চেক প্রদান করা হয়।এছাড়াও, পুরো সেবামূলক কার্যক্রমে সর্বমোট ১,৫৫,০০০ (এক লাখ পঞ্চান্ন হাজার) টাকা অনুদান প্রদান করা হয়
ক্লাব ডিরেক্টর,কনসার্ণ রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নাজমুল হুদা এমজেএফ বলেন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট-এর এ প্রচেষ্টা মানবিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন বলেন আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ এরই ধারাবাহিকতায় পুরো বছরজুড়ে বিভিন্ন প্রকার সেবা প্রদান করে জেলা গভর্নরের কল ❝commitment❞কে বাস্তবায়ন করে যাবো ইনশাল্লাহ।
অনুষ্ঠান শেষে পথ শিশুদের পরিবেশনায় মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।







