,

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে কাল ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (০৯ নভেম্বর) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে তিনি ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের অংশ হিসেবে রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।

শনিবার (০৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার করা, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার এ ধরনের কর্মসূচির অন্তর্ভুক্ত।