,

১৪ বছরে হেলথ কেয়ার হাসপাতাল, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা

১৪ বছরে হেলথ কেয়ার হাসপাতাল, প্রতিষ্ঠাবার্ষিকীতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা

চট্টগ্রামের সাতকানিয়ায় হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সাতকানিয়া রিসোর্ট কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলথ কেয়ার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ডা. বিধান ধর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামরুল হাসান। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফরহাদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের বাত-ব্যথা, প্যারালাইসিস, মেডিসিন, মেরুদণ্ড, হাড় ও জয়েন্ট রোগ এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. রাশেদুল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু তাহের এবং মেডিকেল ডিরেক্টর ডা. গুঞ্জন চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালনা কমিটির পরিচালক মো. মনছুর, কামাল উদ্দিন, ইসাক, সাংবাদিক নুরুল ইসলাম ও নাজিম উদ্দীন। শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল বশর, ডা. মাহাবুব, মো. ফরিদ উদ্দিনসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় ২০২৫-২০২৬ অর্থবছরে হাসপাতালের সার্বিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, সাতকানিয়া ও আশপাশের এলাকার মানুষের জন্য আধুনিক, উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আধুনিক ডিজিটাল চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসাসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে হাসপাতালের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক সমৃদ্ধি, অগ্রগতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলথ কেয়ার হাসপাতালের অ্যাডমিন অফিসার মো. নুরুল ইসলাম।