,

কোতোয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

কোতোয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ২০

চট্টগ্রাম নগরের কোতোয়ালীর সিনেমা প্যালেস এলাকায জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার আগেই পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নগরের সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনার পর সেখান থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া দেন। মিছিল বের করার আগেই তাঁরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের অলিগলিতে ছড়িয়ে পড়েন।পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেছিলেন। পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।