,

তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমানের মনোনয়নপত্র বাতিল

তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমানের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাখিল করা তথ্যে গড়মিল পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নও বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তার হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এ অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।