
চট্টগ্রাম বন্দরের এনসিটি (নন-কাস্টমস ট্রের্মিনাল) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালিত হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) বন্দর ভবন চত্বরে কর্মবিরতির ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর।
তিনি বলেন, বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন।কর্মবিরতির কারণে বন্দরের কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ, কনটেইনার হ্যান্ডলিং স্থগিত এবং বন্দরের ভিতরে পণ্যবাহী গাড়ি চলাচলও বন্ধ রয়েছে।ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মো. ইব্রাহিম খোকন, আনোয়ারুল আজিম, ফরিদুর রহমান ও শামসু মিয়া টুকু।
এদিকে প্রতিদিন আটঘণ্টা ধরে টানা তিন দিন কর্মবিরতির কারণে কার্যক্রম ব্যাহত হওয়ায় বন্দর ব্যবহারকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
অন্যদিকে আন্দোলনের জেরে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মো. হুমায়ুন কবীরসহ অন্তত ১৬ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করা হয়েছে।







