আমির খসরুর জন্য ভোট চাইলেন পুত্রবধূ

আমির খসরুর জন্য ভোট চাইলেন পুত্রবধূ

বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সুইপার কলোনি, লোহার গেইট, অফিসার্স কলোনি সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় ইসরাফিল বলেন, বিএনপি গন মানুষের দল, জনগণ বিএনপিকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশে ধানের শীষের জোয়ার বইছে। আগামী ১২ তারিখ ভোট দিয়ে উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য মসিউল আলম স্বপন, বিএনপি নেতা খুরশিদ আলম, আজিজুর রহমান বাদল, তসলিম উদ্দিন, ছাত্রদল নেতা জুয়েল, সালাউদ্দিন সহ প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email