স্কিলড ইয়ুথ হাব হিসেবে চট্টগ্রামকে পরিচিত করতে চাই – সাঈদ আল নোমান

স্কিলড ইয়ুথ হাব হিসেবে চট্টগ্রামকে পরিচিত করতে চাই – সাঈদ আল নোমান

৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার,চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান নগরীর ১১ নম্বর ওয়ার্ড গণসংযোগ করেন।গণসংযোগকালে তিনি বলেন, চট্টগ্রামকে একটি “স্কিলড ইয়ুথ হাব” হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রামের তরুণদের মধ্যে রয়েছে অসাধারণ মেধা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। ক্ষমতায় গেলে আইটি, ফ্রিল্যান্সিং, কারিগরি শিক্ষা, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।”

গণসংযোগকালে সাঈদ আল নোমান আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email