
বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘কাস্টমার সার্ভিস অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ফ্রেশার প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম : ইস্টার্ন ব্যাংক পিএলসি
বিভাগের নাম : টেলার
পদের নাম : কাস্টমার সার্ভিস অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা : ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন : ৩৬,০০০-৪৫,০০০ টাকা
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : নির্ধারিত নয়
কর্মস্থল : যে কোনো স্থান
আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে ইস্টার্ন ব্যাংক পিএলসি আবেদন করতে পারবেন।
পড়েছেনঃ 27







