ভোট কেন্দ্রে সমস্যা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোট কেন্দ্রে সমস্যা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সদস্য ছাড়াও নির্বাচন কাজে দায়িত্ব কর্মকর্তাদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন। সভা শেষে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে বক্তব্য দেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কাযালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শেষ হয় দুপুর দেড়টায়। সভার সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন পযন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, নির্বাচন শান্তিপূর্ণ হবে। ইতিহাসে এতো আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোন নির্বাচনে ব্যবহার হয়নি। এবারের নির্বাচন যে কোন সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সকলের কাছে দোয়া চাই।

তিনি বলেন, আগে কখনো সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারতো না, এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। কোন ভোট কেন্দ্রে কোন ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাঁধাদান কারিদের কোন প্রকার ছাড় নেই। ইসি পরিস্কার করেছে, প্রত্যোক ভোট কেন্দ্রে মহিলা আনসার সদস্য থাকবে, সন্দেহ হলে প্রয়োজনে তারা ব্যবস্থা নেবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জেনারেল আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, কোষ্টগার্ডের মহাপরিচালকসহ বৃহত্তর ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কাজে নিয়োজিত সেনা কর্মকতা, বিজিবি কর্মকতাসহ নির্বাচন অফিসের সিনিয়ার কর্মকতারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email