
আজ সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
এরপর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের বিষয়ে বৈঠকে বসেন।
সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে একটি সিদ্ধান্ত নিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নিয়েছেন অর্থ মন্ত্রী, নৌ মন্ত্রী, আইন মন্ত্রী ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে গত সপ্তাহে এ বিষয়ে অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিবসহ ১৫ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সবাই উপস্থিতি থাকবেন আজকের বৈঠকে। দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ হবে বনানীর কড়াইল বস্তি, পাংশা, চট্টগ্রামের পতেঙ্গা, বাঞ্ছারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে।







