বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

ইসি জানায়, বিকেলে দুটি আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে কমিশন। যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে। এ দুই আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেওয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে। শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email