কারচুপি করে নয় বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে-আবু সুফিয়ান এম.পি

কারচুপি করে নয় বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে-আবু সুফিয়ান এম.পি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, বিএনপি আপোস বা কারচুরি করে নয় জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। জনগণের কাছে বিএনপি দায়বদ্ধ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে। আমরা শুধুমাত্র কোন নির্দিষ্ট গোষ্ঠীর উন্নয়ন নয় সকল শ্রেণী-পেশার মানুষের জীবন মানের উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত করে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সকলের উচিত সরকারকে সহযোগিতা করা। সরকারের ভালো কাজের প্রশংসা করা এবং ভুলগুলো শুধরে দেওয়া। আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি তাহলেই আমাদের কাঙ্খিত বাংলাদেশ গড়ে তুলা সম্ভব।

রবিবার (০৮ মার্চ) দুপুরে কোতোয়ালি থানা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তারের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে “ঈদ উপহার বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করতে নানামূখী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কৃষকদের উন্নয়নে ইতোমধ্যে ১৫০০ কোটি টাকা ঋণ মওকুফ করা হয়েছে। আগামী ১লা বৈশাখের মধ্যে কৃষকদের হাতে “কৃষক কার্ড ” তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। কৃষিঋণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

কোতোয়ালি থানা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের সদস্য সচিব সাবের আহমেদ টারজান, যুগ্ম আহবায়ক মো. সেকান্দর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভূঁইয়া। মহানগর কৃষক দলের সংগঠক এ. এইচ এম আলমগীর এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এন মোহাম্মদ রিমন, বক্সিরহাট শ্রমিকদল নেতা কবির আহমদ প্রমুখ।

ক্যাপশন: কোতোয়ালি থানা কৃষকদলের “ঈদ উপহার বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান এম.পি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email