বিএনপি তার কর্মপরিকল্পনার মধ্য দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকবে – ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

বিএনপি তার কর্মপরিকল্পনার মধ্য দিয়ে মানুষের মধ্যে বেঁচে থাকবে - ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা.শাহাদাত হোসেন এর পক্ষ থেকে ৮নংওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে ৮নং শুলক বহর ওয়ার্ডের বাদুরতলা এলাকায় সাধারণ মানুষের মাঝে সেহরী সামগ্রী বিতরণ করা হয়।

জমির উদ্দিন নাহিদ বলেন বিগত 17 বছর স্বৈরাচার সরকার মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে রাতে দিনে ভোট ডাকাতি ভোট চুরি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বরাবরই সাধারণ মানুষ বিএনপির পাশে ছিল বিএনপি সাধারণ মানুষকে নিয়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করেছে। তার ফলশ্রুতিতে ৫ই আগস্ট সৃষ্টি হয়েছে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিএনপি নেতা কর্মীরা তাদের দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সব সময় কাজ করে যাচ্ছে আমরা সব সময় যেন সাধারণের পাশে থাকতে পারি মানুষের উপকার করতে পারি শহীদ জিয়াও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবো ইনশাল্লাহ।পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলালের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপি নেতা জয়নাল আবেদীন নুরু, ৮ নং শুলকবহর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহির উদ্দিন মো শাহজাহান বাবুল, মহানগর স্বেচ্ছাসেব দলের যুগ্ন আহবায়ক মহসিন কবির আপেল, আরেফিন গ্রুপের চেয়ারম্যান ইনাম হোসাইন, বিএনপি নেতা খোরশেদ আলম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রীদোয়ান হোসেন জনি, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আরমান রনি,পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য আমজাদ হোসেন, জাবেদ জুবায়ের, মোঃ রেজাউল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনিস,৮নং শুলকবহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মেহেদী, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন রনি, রুবেল, নাছির, আনোয়ার, এমরান, রকি, ইফতেখার, ইমরান, মাসুম, নাবিল, রামিন, নিরব, ইমন, ফয়েজ, আমির, রাইয়ান, মাহির সহ নেতৃবৃন্দ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email