দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শনিবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়। সৌদি আরবে এবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং হিসাব অনুযায়ী আগামীকাল সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদযাপিত হয় ৩০ রমজান শেষে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email