ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে: মীর হেলাল

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে: মীর হেলাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দে প্রতিটি প্রাণে ছড়িয়ে পড়বে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চেতনা। ঈদ আমাদের পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে।

এই আনন্দঘন মুহূর্তে তিনি সবাইকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান। সেইসঙ্গে তিনি দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email